• আমার প্রথম ব্লগ এবং দুটি কবিতা

    আমার প্রথম বাংলা ব্লগ কবিতা দিয়েই শুরু করি ।

    #

    উইন্ডোজ আজ শেষ সুর্যাস্তের অপেক্ষায়

    অপেক্ষায় সেই লাল আভার

    যার স্নিগ্ধতায় চঞ্চল হৃদয় হয় শান্ত

    উইন্ডোজ আজ শেষ সুর্যাস্তের অপেক্ষায়

    যখন ইচ্ছেকরে রেখে যেতে

    সর্বশেষ কিছু স্মৃতি

    উইন্ডোজ আজ সেই সূর্যাস্তের অপেক্ষায় ।।

    —  ইশতিয়াক আহমেদ

    #

    প্রকৃতি স্তব্ধ আজ

    আজ নেই সদ্য ফুটে ওঠা ফুল

    নেই গাছে গাছে শালিকের ডাক

    প্রকৃতি স্তব্ধ আজ

    অদৃশ্য নীল বেদনায়

    শুধু দূরে রাখালীয়া বাশীঁ বেজে যায়

    বিস্তীর্ণ প্রানের তটে আজ শুধু উইন্ডোজ একা ।।

    —  ইশতিয়াক আহমেদ


    6 responses to “আমার প্রথম ব্লগ এবং দুটি কবিতা”


     Leave a reply