• Grameenphone Instant Messenger and other alternatives

    Grameenphone Instant Messenger এবং আপনার বিকল্প mobile messaging application

    গত ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার প্রথমআলোর দ্বিতীয় পাতায় গ্রামীন ফোনের একটা বিজ্ঞাপন দেখলাম। যে গ্রামীনফোন মোবাইলের জন্য তাদের নিজেস্ব ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার এ্যাপলিকেশন ছেড়েছে । তারপর আজকে http://wap.gpworld.com/ থেকে এ্যাপলিকেশন টি ডউনলোড করলাম। তবে এখনো ট্রাই করিনি। আমার নোকিয়া ৩২৩০ জন্য সিমবিয়ান ভার্সনটি ডাউনলোড করলাম। শুরুতেই বলে নেই মূল সিমবিয়ান এ্যাপলিকেশনটির ফাইল সাইজ ৩০০ কিলোবাইটের কিছু বেশী তাই সিমবিয়ান ভার্সনটি ডাউনলোডের সময় হিসেব করে নেবেন কিলোবাইট প্রতি কত আসবে :) । যাই হোক ডাউনলোড করলাম। ইনস্টলের পরে দেখি আমার মোবাইলে এ্যাপলিকেশনটি জায়গা খেয়েছে ৬৪৩ কিলোবাইট। যেটি সাইজের দিক থেকে আমার মোবাইলের অন্য এ্যাপলিকেশনগুলোর থেকে সবচেয়ে বেশী। আর গ্রামীন ফোনের বিজ্ঞাপনে খেয়াল করলাম ৩১ জানুয়ারী ২০০৭ পর্যন্ত এর সাবস্ক্রিপশন ফ্রি।

    শালার কিসের সাবস্ক্রিপশন বুঝলাম না!!

    তারা জানে আমরা অনেকেই চ্যাটিং করতে পছন্দ করি । আর তা যদি মোবাইলে হয় তাহলে তো কথাই নেই। যেকোন জায়গায় মোবাইল নেটওয়ার্ক থাকলেই জিপিআরএস দিয়েই চ্যাট করা যায়। আর এই কথা ভেবেই মনেহয় তারা এই ম্যাসেঞ্জার মোবাইলের জন্য ছেড়েছে। তবে এর পেছন থেকে যে নতুন খরচ বেরিয়ে আসবে তা এখনই বলতে পারি। কলচার্জ কমানোর পর এই রক্তচোষা জোঁক নানা ভাবে চোষার চেষ্টা চালাচ্ছে কখনো সামনে হতে বা কখনো পশ্চাৎদেশ হতে :) ThankYou-Fankyou bonus সহ আরো কত কি? সব তো মনেও পড়েনা।

    যাইহোক যে জন্য এই লেখা। আপনার জন্য এই ম্যাসেঞ্জারের ভালো ফ্রি বিকল্প আছে। তবে গ্রামীন্যারে আপনার মূলবান টাকা খাওয়াইবেন কেন।

    প্রথম এ্যাপলিকেশনটি হল mig33 এর মাধ্যমে আপনি মোবাইল দিয়ে ইয়াহু এবং এমএসএন ম্যাসেঞ্জারের কন্টাক্টদের সাথৈ মোবাইল থেকেই চ্যাট করতে পারবেন জিপিআরএস বা এজ্ দিয়ে। এরজন্য আপনার জাভা এনাবলড সেট এবং Java Midp2.0 সাপোর্ট থাকতে হবেmig33 ডাউনলোড করতে আপনার ওয়াপ এনাবলড সেট থেকে http://wap.mig33.com ব্রাউজ করুন। এ্যাপলিকেশনটি ডাউনলোড করুন । ইন্সটলের পর ওপেন করে রেজিষ্টার করুন। ইউজার নেম , পাসওয়ার্ড এবং আপনার মোবাইল নাম্বার ইন্টার ন্যশনাল ফরমেটে দিন +8801715365487 ।
    ব্যাস তারপর এ্যাড করুন আপনার ইয়াহু এবং এমএসএন এ্যাকাউন্ট এবং চ্যাটকরুন কন্টাক্টদের সাথে। এছাড়াও চ্যাটরুমে অন্যদের সাথেও চ্যাট করতে পারেন।

    ইয়াহু এমএসএন তো হয়ে গেল আর বাকি রইলো কি গুগলটক । হ্যাঁ এটাই আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। এবং একটা এ্যাপলিকেশন পেয়েও গেছি। এটি হচ্ছে Talkonaut যেটি নিয়ে পূর্বেও লিখেছিলাম। এটি দিয়ে আপনি বিশেষত গুগলটক কন্টাক্টদের সাথে , এমএসএন লাইভ কন্টাক্টদের সাথে চ্যাট করতে পারবেন। এটিও আপনি জাভা MIDP 2.0 সাপোর্টেড যে কোন মোবাইলে ব্যবহার করতে পারবেন। এর আরো অন্যান্য ফিচার তো আছেই ।

    তাই মোবাইলে চ্যাটিং আর গ্রামীনফোনে সীমাবদ্ধ থাকলো না।

    আর এই লেখা যদি পত্রিকায় লেখালেখি করেন এমন লেখক দেখে থাকেন তবে এই এ্যাপলিকেশন দুটি সম্পর্কে পাঠকদের জানালে খুশি হব।


    5 responses to “Grameenphone Instant Messenger and other alternatives”

    • Dear Darklord, nice blog. GP is trying to feed their I’M to users, they may be r thinking of blocking port used by mig33. I hope you will post a new blog soon about that.

    • i Rabby,

      Ya i got a massage from gp thet ” Mig33 Service will no longer be available ”

      I don’t know much about it. Can u tell me in detail ?

      well i use mig33 messenger in my Nokia 3230.

      what is that “port” ?

    • Dear writer, You have gotten 30 days free subscription for using IM. After validity period you will have to pay the monthly subscription fee to Grameen Phone which is the main profit of GP and for which they have made this Instant Messanger!

      [How you have added this post's link into Google search?]

    • Hlw i’m a gp im user. Bt i’m n0t having fun chating in gp c0z there is n admin n m0td in r0oms. And the gp im is changing we cant send 2msg in 10sec.this bringing a grt l0ss f0r grameen ph0ne netw0rk.


     Leave a reply