• How to apply bangla language in wordpress

    আপনি যদি আপনার ওয়েবসার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকেন ( ইন্সটলেশন গাইড ) তবে আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেসে অন্য কোন ভাষা বা বাংলা ভাষা ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসের বিভিন্ন ভাষার ট্রান্সলেশনে ব্যবহৃত হয় .PO(Portable Object) এবং .MO(Machine Object) ফাইল। এই ফাইল গুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের Language ফাইল। এতে ওয়ার্ডপ্রেসে ব্যবহৃত শব্দগুলো ইংরেজীতে দেয়া আছে। যা .po ফাইলের জন্য বিশেষ কিছু এডিটর দিয়ে অন্যান্য ভাষায় অনুবাদ করা যায়।এমন একটি এডিটর হচ্ছে poEdit ডাউনলোড করতে পারেন এখান থেকে। ওয়ার্ডপ্রেসের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ফাইল wordpress.pot ডাউনলোড করতে পারেন এখান থেকে ।

    পো -এডিট সম্পর্কে বিস্তারিত পরে বলব। এখন শুধু জানাবো এই লোকালাইজড বা অনুবাদকৃত ফাইলগুলো কি করে আপনার ওয়ার্ডপ্রেসে ব্যবহার করবেন।

    http://codex.wordpress.org/WordPress_in_Your_Language

    এখানে বিভিন্ন ভাষার ওয়ার্ডপ্রেস ল্যাঙগুইজ ফাইল আছে। সেখানে Bangla – Bengali নামে বাংলা WordPress Language ফাইলের জন্য লিন্ক দেখতে পাবেন। হ্যা ওয়ার্ডপ্রেস কে মেঘদূত নামের প্রজেক্টে বাংলায় লোকালাইজ করা হয়েছে। সেখান থেকে প্রথম লিন্ক Bengali localization of wordpress. Project Code: Meghdut ক্লিক করুন তাহলে দুটো ফাইল দেখতে পাবেন bn.mobn.po
    এদুটোই ওয়ার্ডপ্রসের বাংলা Language ফাইল। bn.mo হচ্ছে কম্পাইলকৃত language ফাইল যেটা আমরা ওয়ার্ডপ্রেস কে বাংলায় দেখতে ব্যবহার করবো , আর bn.po ও language ফাইল যেটা দ্বারা অনুবাদ করা হয়েছে এবং bn.mo ফাইল টি তৈরী করা হয়েছে।
    আপনি চাইলে poEdit দিয়ে bn.po ফাইলটি খুলে পূর্বে অনুবাদকৃত বাংলা গুলো পরিবর্তন করতে পারবেন।


    এবার আসা যাক বাংলা Language ফাইলটি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে ইনস্টলেশন পর্বেঃ

    এখন এফটিপি ক্লায়েন্টের মাধ্যমে আপনার ওয়েবসার্ভারে রাখা ওয়ার্ডপ্রেস ফাইল দেখুন। সেখান থেকে wp-includes ফোল্ডারে যান। সেখানে languages” নামে একটি ফোল্ডার তৈরী করুন। এবার সেই languages ফোল্ডারের ভিতরে bn.mo ফাইলটি কপি করুন।কপি হয়ে গেলে ওয়ার্ডপ্রেসের মূল ফোল্ডারে ফিরে আসুন। এবার সেখান থেকে wp-config.php ডাউনলোড করে ফাইলটি খুলুন ।

    / Change this to localize WordPress. A corresponding MO file for the
    / chosen language must be installed to wp-includes/languages.
    / For example, install de.mo to wp-includes/languages and set WPLANG to ‘de’
    / to enable German language support.
    define (’WPLANG’, ‘bn’);

    উপরোক্ত কোড দেখতে পাবেন সেখানে একটি লাইনে define (’WPLANG’, ”); কোড দেয়া থাকবে সেখানে ‘ ‘ এই দুটো মার্কের মধ্যে bn লিখে দিন।

    এক্ষেত্রে মনে রাখবেন আপনার language ফাইলনেম যদি হয় bn.mo বা en.mo তবে শূধু নামটাই bn উপরের কোডে উল্যেখ করতে হবে। এক্সটেনশন সহ নয়।

    এবার wp-config.php ফাইলটি সেভ করুন । তারপর আপনার সার্ভারে রাখা wp-config.php ফাইলের সাথে এই ফাইলটি রিপ্লেস করে দিন। ব্যাস কাজ হয়ে গেছে এবার আপনার ব্লগে বা লগইন করে এ্যাডমিনিস্টেশন প্যানেলে গিয়ে দেখুন বাংলা দেখতে পাচ্ছেন কিনা।

    উল্ল্যেখ্য সকল বাংলা অনুবাদ ইউনিকোডে করা হয়েছে।

    আমার লোকালসার্ভারে হোস্ট করা ওয়ার্ডপ্রেসের কিছূ স্ক্রিনশট দিলামঃ

    চিত্রঃ লগইন উইন্ডো

    চিত্রঃ ওয়ার্ডপ্রেস এডিটর

    চিত্রঃ অপশন

    চিত্রঃ ইউজারস্


    27 responses to “How to apply bangla language in wordpress”

    • ভালো হয়েছে তবে কিছু বিষয় চোখে পড়েছে -
      link

    • this work is simply amazing :)

    • khub valo ..
      i am gonna set it up for my younger sister :) thank you :D

    • that’s great, If u need help for install wordpress u can checkout this tutorialwordpress installation guide

    • thanks for this tutorial….


    • Robin

      I want to use both Bangla and English in my blog using Gengo. Please help me.


    • Labib

      Nice Post! Please check the PoEdit url that might be poedit.net.

      All the best

      Labib

    • Foysal vhai sob kichu thik moto hoiche..Ekhon ki ami amer blog a banglai likte parbo.


    • norokerpaapi

      bangla lekha khubi choto dekhacche…ami wordpress er web e signup korechi ebong lang bangla set korechi..plz help korun

    • ধন্যবাদ,
      অনেক উপকার হলো।


    • riaz

      ধন্যবাদ,
      অনেক উপকার হলো।


    • Mahbub
    • কিছুদিন পূর্বে আমি আমার নিজের জন্য একটা ডোমেইন (http://mithu.net) ও হোস্টিং নিই। আমি সি প্যানেল এর Fantastico থেকে আমার সার্ভারে ওয়ার্ডপ্রেস এবং এতে http://codex.wordpress.org থেকে Bengali(bn_BD) ইন্সটল করি । এরপরে লগিন পেজটা অবশ্য বাংলায় কিন্তু ভিতরের বেশির ভাগ অপশনই ইংরেজিতে ও একটু অন্যরকম, আপনি যে স্ক্রীন শটস (লগিন উইন্ডো,ওয়র্াডপ্রেস এডিটর, অপশন, ইউজারস)গুলো দিয়েছেন ইন্টারফেসগুলো সেই রকম নয়। আমি বেশ কয়েকজনের বাংলা ব্লগ ওয়ার্ডপ্রেসে দেখেছি। আমি চাইছি পুরো সেরকম একটা ইন্টারফেস। আমার কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে মোটামুটি ধারণা আছে, একটু বুঝিয়ে দিলে পারব। কি কি প্লাগইন ব্যবহার করব, বাংলা ইউনিকোডে টাইপ কিভাবে করব, কি ফন্ট ব্যবহার করব প্রভৃতি নিয়ে যদি একটা টপিক দিতেন তা হলে বেশ ভালো হতো।
      ধন্যবাদান্তে,
      মিঠু
      nzaman.mithu@yahoo.com

    • আমার এখন EXAM চলছে তো তাই কিছুদিন অপেক্ষা করুন এটি নিয়ে লিখবো পরে

    • thank you….
      waiting for ur writing.

    • apnar exam kobe sesh hobe..
      waiting…


    • sumon

      ভাই অন্ধকারের রাজা, মিঠু ভাইয়ের সাথে আমিও ঐ একই সমাধান খুজছি, মেঘদুতের এম ও ফাইল ব্যবহার করছি কিন্তু অনেক অপশন ই ইংরাজিতে রয়ে গেছে, তাই আপনার পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় আছি অতি সত্তর এর উপরে একটা লেসন আপনার কাছ থেকে না পেলেই নয়।
      ধন্যবাদান্তে,
      সুমন


    • sumon

      মিঠু ভাই, একটু আগে ইন্টারনেট ঘাটাঘাটি করে আমাদের সমস্যার আপাতত যে সমাধান পেলাম তা হল পিও এডিট বলে একটা সফটওয়্যার আছে (এই লিংক হতে ডাউনলোড করতে পারেনঃ http://sourceforge.net/project/downloading.php?groupname=poedit&filename=poedit-1.4.2-setup.exe&use_mirror=voxel) ওটা দিয়ে মেঘদুতের bn_BD.po ফাইল টা এডিট করতে হবে। কারন অনেক কিছুই পুরোপুরি ট্রান্সেলেশন করা হয়নি। আমি এই মাত্র ওটা ডাউনলোড করে আমার প্রয়োজনীয় লাইন্ন গুলি বাংলায় করে নিয়েছি। ওটা অপারেট করা বেশ সহজ আপনি এক এক টি করে ইংরাজি লাইন সিলেক্ট করবেন আর নীচে বাংলা লিখবেন এবং তার পর সেভ করলে bn_BD.mo ফাইল আপডেটেড হয়ে যাবে।

    • ভাইরে দেরী আছে আগামী মাসের ১৩ তারিখে শেষ

    • পোএডিট এর কথা আমি এখানেই বলেছিলাম পড়ে দেখুন আপাতত পোএডিট নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকুন নিজেই শিখে যাবেন। আর এক্সপেরিমেন্টের নিরাপদ উপায় হচ্ছে লোকাল সার্ভারে”XAMPP” WP HOST করে ট্রাই করুন । আর ubuntu.linux.org.bd এর মেইলিং লিস্টে যোগ দিয়ে পোএডিটের ব্যাপারে গাইডেন্স ও পেতে পারেন

    • ট্রান্সলেশনে পরিবর্তন এনে POEDIT দিয়েই .mo ফাইলটা তৈরি করতে হবে

    • thanx sumon vai…..
      i’ll try it soon….
      & what about your wordpress blog site status now after using it?
      are the pages in bangla now?


    • shaheen

      Its very good and easy. Thank you.

    • Great tutorial…. Thanks for sharing…

    • Nice post. But I wanna learn how can I write Bangla in my wordpress blog as like amar blog or somewhereinblog? Is there any solution?

    • ya there is a solution you can download this plugin for wordpress and follow installation instruction http://ekushey.org/?page/web_input_manager


     Leave a reply