
ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ব্লগ এ্যাপলিকেশন। এ্যাপলিকেশন কেন বলছি ? কারন এটি ওয়েবসার্ভারে ইনস্টল করা যায়। এটি দুরকম সুবিধা দেয়।
তাদের সার্ভারে আপনার ব্লগ হোস্ট করতে দেয়। যেমন www.wordpress.com থেকে রেজিস্টারের মাধ্যমে আপনার ব্লগ তৈরী করতে পারেন নিমেষেই। যেটি www.blogger.com এ ব্লগ সার্ভিসের মতই একটা সার্ভিস।
তবে blogger এরসাথে wordpress এর পার্থক্য কি?
যেই এ্যাপলিকেশন বা কোড দ্বারা blogger তৈরী করা করা হয়েছে তা কিন্তু আপনি পাচ্ছেন না । আপনি শুধূ www.blogger.com এ গিয়ে আপনার ব্লগ খুলছেন যা তাদের সার্ভারেরই রয়েছে। www.wordpress.com এ গিয়েও এমন ভাবেই ব্লগ খুলতে পারবেন।
এখন ধরুন আপনার একটি ওয়েবসার্ভার আছে এবং আপনি আপনার ব্লগের জন্য পর্যাপ্ত ওয়েবস্পেস দিতে সক্ষম। তবে আপনি ওয়ার্ডপ্রেস ব্লগ এ্যাপলিকেশন টি ডাউনলোড করে আপনার ওয়েবসার্ভারে ইনস্টল করতে পারেন। ইন্সটল করে ফেললেই তৈরী হয়ে যাবে আপনার ব্লগ।
ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ক্ষেত্রে Requirement গুলোঃ
PHP ভার্সন 4.2 বা এর উর্ধ্বে
MySQL ভার্সন 3.23.23 বা এর উর্ধ্বে
যেকোন ওয়েব সার্ভার যেটিতে PHP এবং MySQL সাপোর্ট আছে , তবে পরিপূর্ণ পারফরমেন্সের জন্য
Apache ওয়েবসার্বার হলে ভালো হয়।
খুব ভালো হয় আপনি ওয়ার্ডপ্রেসকে যদি লিনাক্স সার্ভারে ইনস্টল করেন। লিনাক্স সার্ভারে উপরোক্ত সব কিছূই অন্তর্ভূক্ত থাকে। তবে নিশ্চিত হয়ে নিন।
ইনস্টলের পূর্বে যে বিষয় গুলো জেনে রাখা প্রয়োজনঃ
# আপনার MySQL ডেটাবেজ এর হোস্টনেম (host name) । যেটি কোন ক্ষেত্রে localhost বা এর ভিন্ন ও হতে পারে। তবে আপনার সার্ভারের এ্যাডমিন কন্ট্রোল প্যানেল থেকে এই তথ্য পেতে পারেন।
# ডেটাবেজ এর ইউজারনেম এবং পাসওয়ার্ড
এখন একটি MySQL ডেটাবেজ তৈরী করুন এবং নাম দিন “wordpress”
ব্যাস প্রাথমিক কাজ শেষ।
এবার http://wordpress.org/download/ এখান থেকে ওয়ার্ডপ্রেস এ্যাপলিকেশনটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন।
এবার ডাউনলোড করা .zip ফাইলটি আপনার পিসির যেকোন ড্রইভে আনকম্প্রেস করুন। তাহলে wordpress নামের একটি ফোল্ডারে অনেকগুলো ফাইলও ফোল্ডার দেখা যাবে। এগুলোই হচ্ছে ওয়ার্ডপ্রেস এ্যাপলিকেশনের ফাইলগুলো এগুলোই আপনার ওয়েবসার্ভারে আপলোড করতে হবে।
এখন wordpress ফোল্ডারটির ভেতরে wp-config-sample.php ফাইল দেখতে পাবেন । এটিকে rename করে wp-config.php দিয়ে দিন।
এবার নোটপ্যাড দিয়ে ফাইল টি ওপেন করুন। করলে নিম্নোক্ত কোড গুলি দেখতে পাবেনঃ
** MySQL settings **
define(’DB_NAME’, ‘wordpress’); # আপনার ডেটাবেজ এর নাম যেটা পূর্বেই তৈরী করেছিলেন
define(’DB_USER’, ‘root’); # আপনার MySQL ডেটাবেজ এর ইউজারনেম
define(’DB_PASSWORD’, ‘darklord’); # আপনার MySQL ডেটাবেজ এর পাসওয়ার্ড
define(’DB_HOST’, ‘localhost’); # আপনার MySQL ডেটাবেজ এর (host name)
ব্যাস এখানে আপনার প্রয়োজনীয় সঠিক তথ্যগুলো দিন । তারপর ফাইলটি save করুন।
এবার wordpress ফোল্ডারের ভেতরে থাকা ফাইল গুলো আপনার পছন্দের FTP এ্যাপলিকেশন দ্বারা আপনার ওয়েব সার্ভারের root বা মূল ফোল্ডারে আপলোড করুন। তবে মনে রাখবেন আপনাকে “ASCII mode“ এ ফাইলগুলো আপলোড করতে হবে “BINARY mode“ এ নয়। এফটিপি প্রোগ্রামে এই ধরনের অপশন থাকে খুঁজে দেখুন। এবার আপনার সার্ভারে ফাইল গুলো আপলোড করুন।
আপলোড হয়ে গেছে !! এবার ধরুন আপনার ডোমেইন নেম www.darklord.com তাহলে http://www.darklord.com/wp-admin/install.php এই লিন্কটা আপনার ব্রাউজারে লিখে এন্টার দিন , অর্থাৎ ওয়ার্ডপ্রেস ফাইল গুলো সার্ভারে আপলোডের পর wp-admin ফোল্ডারটির ভেতরের যে install.php ফাইলটা আছে তা ব্রাউজারে পয়েন্ট করতে হবে ।
তাহলে নিচের চিত্রের মত একটা পেজ আসবেঃ

মজার বিষয় হচ্ছে আপনি মাত্র দুটো ধাপেই আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরী করতে পারবেন।
এবার First Step এ ক্লিক করুন। নিম্নের চিত্রের মত পেজ দেখতে পাবেনঃ

এখানে প্রথম বক্সে আপনার ব্লগের টাইটেল দিন। পরের বক্সে আপনার ইমেইল এ্যাড্রেস দিন। এবার Continue to Second Step এ ক্লিক করুন। wp-config-sample.php দেয়া তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে তবে নিম্নের চিত্রের মত পেজ দেখতে পাবেনঃ

এবার আপনার ব্লগ তৈরী হয়ে গিয়েছে। এখন আপনাকে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড দেয়া হবে। যেটা আপনার প্রথম লগইনের সময় কাজে আসবে। এখনই ইউজার নেম ও পাসওয়ার্ডটি কোথাও সেভ করে রাখুন কারন এই পাসওয়ার্ড টি ভূলে গেলে বা হারিয়ে গেলে আপনাকে wordpress ডেটাবেজের সমস্ত টেবিল মুছে ফেলে ওয়ার্ডপ্রেসকে নতুন করে ইনস্টল করতে হবে। এবার নীচের wp-login.php লিন্কটা নতুন উইন্ডোতে খুলুন। তার পর যেই ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে তা দিয়ে লগইন করুন।
লগইনের পর আপনি ওয়ার্ডপ্রেসের এ্যাডমিন প্যানেল দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার ব্লগকে সম্পূর্ন ভাবে নিয়ন্ত্রন করতে পারবেন। আপনাকে দেয়া পাসওয়ার্ডটি যদি মনে না রাখতে পান তবে এ্যাডমিন প্যানেল থেকে Users অপশনে যান। সেখানে নীচের Update Your Password অপশনে আপনার পছন্দের পাসওয়ার্ড দিয়ে Update Profile এ ক্লিক করে নতুন পাসওয়ার্ড টি আপডেট করুন । তারপর লগআউট করে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এখন থেকে আপনার ওয়েবসাইটের লিন্কে www.darklord.com ভিজিট করলে ব্লগ দেখতে পারবেন।
ব্যাস তৈরী হয়ে গেল আপনার ব্লগ। এই টিউটোরিয়ালটি যদি আপনার কাজে আসে বা সমস্যা হলে জানাবেন।







Zihad
April 22nd, 2008 at 22:29
আপনার ব্লগটির জন্য অনেক ধন্যবাদ।
আমি ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন করে একটি গ্রুপ ব্লগ খুলতে চাচ্ছি। গ্রুপ ব্লগিং এর জন্য প্রয়োজনীয় প্রায় সব প্লাগ ইন পেলেও প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা আলদা প্রোফাইল কিভাবে সেট করতে হবে সেটা বুঝে উঠতে পারছিনা।
এ ব্যপারে কোন সাহায্য করতে পারবেন কি??
ব্লগটি অনেক ভাল লাগলো।ধন্যবাদ।