আজ আমি লিখছি www.getafreelancer.com । শুরুতেই আমি ধণ্যবাদ জানাচ্ছি জাকারিয়া ভাইকে তিনি যদি ফ্রি ল্যান্সিং সাইটগুলো আমাদের কাছে তুলে না ধরতেন তাহলে আমরা হয়তো অনেকে জানতামইনা ব্যাপারটা। সাইটগুলো সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তিনি অনেক আগেই এগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের কাছে তুলে ধরেছেন http://freelancerstory.blogspot.com/ আমি শুধু আমার অভিজ্ঞতা টা জানাবো। তবে শুরু করিঃ
ম্যাগাজিনে জাকারিয়া ভাইএর লেখা দেখে প্রথম ফ্রি ল্যান্সিং সাইট সম্পর্কে জানলাম। ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করবো ভাবতেই অন্যরকম লাগছিলো। যা হোক ওগুলোর মধ্যে আমার getafreelancer.com সাইটটি overall ভালো লাগলো। তাই রেজিষ্টার করে ফেললাম। করেই ঘাটাঘাটি শুরু করলাম কোন কাজের জন্য বিড করা যায়। বিড করলামও কিছু প্রজেক্টে ( আমার প্রাফিক্স ডিজাইনিং এবং ফটো রিটাচিং এ হাত রয়েছে তাই সেগুলোতে বিড করলাম )। এর পর অপেক্ষা কবে কাজ পাবো। ১দিন জায় ২দিন যায় এমন করে দু সপ্তাহ পেরিয়ে গেল কাজ পেলাম না কোন
মন খারাপ হল। তবে হাল ছাড়িনি যে কাজ গুলো আমার পক্ষে করা সম্ভব সেগুলোতে বিড করেই গেলাম এবার একটা পদ্ধতি অনুসরণ করলাম । দেখলাম প্রজেক্টে যারা বিড করেছে তারা গড়ে কত মূল্য চেয়েছে তাদের থেকে কম মূল্যে আমি বিড করলাম এবং ক্লায়েন্ট কে PM (Private Massage) তার এটাচকরা সেম্পল ইমেজ কে রিটাচিং করে আমার Best কাজটি বায়ারকে এটাচ করে পাঠালাম।
[ কিছু ছাগল আছে যারা তাদের সেম্পল Project Clarification Board এ দিয়ে দেয় যেটা শুধু বায়ারের সাথে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ব্যবহার করা হয় এবং তা সকলের দেখার জন্য উন্মুক্ত এমনকি যারা বিড করছে তারাও ] লক্ষ্য রাখলাম আমার কাজ যেন অন্তত তাদের গুলো থেকে ভালো হয়। ব্যাস এর পর আবার অপেক্ষা কবে রিপ্লাই পাবো……..
একদিন হঠাৎ PM এ বায়ারের রিপ্লাই পেলাম যে আমার কাজ তার পছন্দ হয়েছে এবং আমার Bidding ammount ও। ব্যাস রাজি হয়ে গেলাম। বায়ার পেমেন্ট এস্ক্রো করে দিল (এটা সাইটের একটি ফিচার যা কাজ শেষে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দেয় বিস্তারিত জাকারিয়া ভাইএর ব্লগে দেখুন) ব্যাস কাজে লেগে পড়লাম যাতে বায়ারের ডেডলাইনের আগেই কাজ কম্প্লিট করতে পারি। এক সময় কাজ শেষ হল, তা ডেডলাইনের আগেই এবং বায়ারের স্ক্রো করা পেমেন্ট পেয়ে গেলাম। হুররে ! আমার ফ্রিল্যান্সিং করে প্রথম আয় । তবে টাকা হাতে না আসা পর্যন্ত আমার তা বিশ্বাস হচ্ছিলো না। এবার পেমেন্ট অপশন থেকে withdraw তে গেলাম এবং উইথড্র অপশনের মধ্যে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম আমার ডেবিট কার্ড চাই তাই GetAFreelancer.com Debit card অপশনে ক্লিক করলাম। কিন্তু একি!! তারা বলছে “You need to have at least $30.00 to order a card!”
আমার এম্যাউন্ট এর থেকে কম ছিলো। এবার খোজাঁ খুজিঁ শুরু করলাম এই কার্ড টা পেতে আমার কত খরচ হবে । জানলাম কার্ডথেকে প্রথমবার টাকা উইথড্র করার সময় পেয়নিয়ার(যারা এই ডেবিটকার্ড দিচ্ছে) ২০ ডলার শিপিং চার্জ নেবে। হুমম তো ঠিক আছে সিদ্ধান্ত নিলাম আরো কিছু অর্থ উপার্জন করি তারপর না হয় টাকা তোলা যাবে। এরপর এখান থেকে মোটামুটি আয় করার পর প্রথমে কার্ডের অর্ডার দিলাম। প্রায় একমাসের মধ্যে কার্ড পেয়েও গেলাম। আমিতো পুরা পাংখা
ফ্রিল্যান্সিং করে আমার প্রথম উপার্জিত টাকা। স্ট্যান্ডার্ড চার্টাডের এটিএম বুথ থেকে টাকা হাতে হবার পর অবশেষে মনে প্রশান্তির ধারা বয়ে গেল। টাকাটা বাসায় এসে আমার মায়ের হাতে দিলাম। অসাধারণ অনুভূতি কি বলবো…..
এই হলো গিয়ে আমার ফ্রি ল্যান্সিং এ অভিজ্ঞতা এখন নিয়মিত কাজ না পেলেও মাঝে মাঝে কাজ পাচ্ছি
এবার আমি আপনাদের কিছু টিপস দেব যেটা আমি অনুসরন করেছি তবে এগুলো অনুসরন করলেই যে আপনি কাজ পেয়ে যাবেন তার নিশ্চয়তা আমি দিচ্ছিনা তবে হয়তো কাজ পেতে সহায়তা হবে
- ১) আপনি যদি নতুন ফ্রি ল্যান্সার হন তাহলে সকলের বিডিং এ্যামাউন্ট থেকে আপনারটা কিছু কম রাখতে পারেন তবে আপনার কাজের সেম্পলটাই মূল বিষয় কাজ পাবার ক্ষেত্রে
- ২) আপনার প্রথম লক্ষ্য হবে ৩০ ডলার বা এর অধিক আয় করে ডেবিট কার্ড অর্ডার করা
- ৩) ভূলেও Project Clarification Board এ আপনার কাজের সেম্পল দেবেন না কারন অন্য বিডাররাও তা দেখতে পাবে।
- ৪) ক্লায়েন্টেরসাথে যোগাযোগ বা সেম্পল দেখানোর জন্য পিএম ফিচার ব্যবহার করুন
- ৫) এখানে কাজ পাবার সবচেয়ে কার্যকরী বিষয় হচ্ছে ক্লায়েন্টের সাথে যোগাযোগ তাই পিএম এ ক্লায়েন্ট কে প্রজেক্ট সম্পর্কে আরো তথ্য দিতে অনুরোধ করতে পারেন।
- ৬) কাজ শেষে ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ এবং রেটিং চাবেন কারন এটি আপনাকে ভবিষ্যতে আরো কাজ পেতে সহায়তা করবে। প্রতিটা কাজ শেষে ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ চাবেন। তবে চাওয়ার ধরন টা হবে এমন “If you are satisfied with my work, can you plz give me rating or review?“
- ৭) ভূলেও বায়ার কে তেল মারবেন না যে আপনার এ কাজে এত বছরের অভিজ্ঞতা রয়েছে। এর বদলে আপনি আপনার পোর্টফোলিও নিয়ে সাইট তৈরী করতে পারেন এবং সেটা আপনার ক্লায়েন্ট কে জানাতে পারেন।
- ৮) আপনি কাজ তখনই নেবেন যদি আপনি বায়ারের শর্ত বা ডেডলাইনের মধ্যে কাজ সম্পন্ন করতে সক্ষম থাকেন। নাহলে আপনি বায়ার থেকে নেগেটিভ রিভিউ পেয়ে যেতে পারেন যা ভবিষ্যতে আপনার কাজ পাবার সম্ভাবনা কে অনেকাংশে কমিয়ে দেবে।
referral সহ http://www.getafreelancer.com/affiliates/ishtiaqueahmed/
টেকটিউনস : http://techtunes.com.bd/tips-and-tricks/tune-id/7617/
Ishtiaque Ahmed (Foisal)
Keyword: Data entry , job , wordpress , joomla , freelance , earn money online







Darklord (: =
July 26th, 2009 at 12:44
আমার এক বায়ারের জন্য গ্যাফ এর সাইট রিভিউ তৈরী করেছিলাম দেখতে পারেন
http://www.youtube.com/watch?v=VjKxGR_7h04
Alimul Razi
July 26th, 2009 at 13:05
Bujlam e na
Technology News
July 27th, 2009 at 10:16
it’s helpful for us
Rafiq
October 27th, 2009 at 09:00
আপনার লেখা পডে কাজ করার নতুন উৎসাহ পেলাম। ধন্যবাদ।
linkon
May 1st, 2010 at 01:37
Hi this is linkon.Student of UIU .Ami tomar writting porasi techtunes thaka.You r a good man beacauze tomi tomar valolagar sob kiso sobar satha share korso.Thank you by the way how much you were withdraw first time?
Darklord (:=
July 16th, 2010 at 16:46
50 usd