• Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা

    জী হ্যাঁ আবারো এনিমেশন নিয়ে লিখা। আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ এত এনিমেশন নিয়ে লিখছি কেন? আসলে বাংলাদেশে ইদানিং এত দারুন সব এনিমেশনের কাজ হচ্ছে যে না লিখে পারলাম না। অন্তত এসকল  গুণী নির্মাতাদের কে আপনাদের কাছে তুলে ধরার দ্বায়িত্ববোধ থেকেই এই লিখা।

    Halka Movie Strip

    বর্তমানে চলচিত্রে সিজি (কম্পিউটার গ্রাফিকস) বা এনিমেশনের ব্যবহার অহরহ। হলিউডের বেশীর ভাগ চলচিত্রে সিজি এর ব্যবহার আজকাল সাধারন বিষয় হয়ে দাড়িয়েছে। তবে যদি বলি বাংলাদেশী চলচিত্রে সিজি এর ব্যবহার শুরু হয়েছে তাহলে অবাক হবেন নিশ্চই।

    হ্যাঁ ঠিক এমনই একটি কাজ করে দেখিয়েছে ” হাল্কা ” নামের স্বল্প দৈর্ঘের (৪৫ মিনিট) প্যারোডি চলচিত্রটি। নামটা চেনা চেনা লাগছে তাইনা। হলিউড ফিল্ম হাল্কের মতই এবার বাংলাদেশেই তৈরী হল হাল্ক তবে নামটা হচ্ছে ” হাল্কা “

    হাল্কার মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হলেন জাহিদুল আলম (সেলিম) ।  স্বল্প দৈর্ঘের এই চলচিত্রে যে সকল শিল্পী অভিনয় করেছেন তাদের প্রায় অনেকেই নবাগত শিল্পী। এমনো অনেকে আছেন যারা কখনো ক্যামেরার মুখমুখি হননি। সে হিসেবে বলা যায় ভালই অভিনয় করেছেন তারা। হাল্কা মুভিটির কিছু ক্লিপ  http://www.youtube.com/user/rana3d এখান থেকে দেখতে পারেন। দেখে খুবই মজা পেলাম, নিশ্চিত করে বলতে পারি আপনারাও আনন্দ পাবেন।

    হাল্কা তৈরীর পেছনের কথা

    হার্কা তৈরীর পেছনে যিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন তিনি হলেন সোহেল আফগানী রানা এবং তার টিম ” তার ছেড়াঁ ” । আমরা অনেকেই তারা কার্টুন “দুই বলদ” , “বাসে একদিন” দেখে এসেছি। তিনি এধরনের মজার মজার কার্টুনের মাধ্যমে আমাদের আনন্দ দিয়ে এসেছেন, আশা করা যায় হাল্কাও এ ধারা অব্যাহত রাখবে। হাল্কা তৈরীতে ব্যাবহার করা হয়েছে বিভিন্ন সফটওয়্যার যেমন 3D Studio Max 9 , Poser 7 , Particle Illusion , V-ray , Character Studio , After Effect , Realviz , Adobe Premiere ইত্যাদি।

    স্বল্প দৈর্ঘের চলচিত্র হলেও আফগানী রানা এবং তার টিম যে দারুন একটি কাজ আমাদের উপহার দিয়েছেন সেজন্য তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শুধু তাই নয় তারা যে চলচিত্রে সিজি ব্যবহারের ধারার সূচনা করেছেন অদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে হলিউডের মত বাংলাদেশী চলচিত্রেও সিজি ব্যবহারের প্রচলন শুরু হবে। ” তার ছেড়াঁ ” ভবিষ্যতেও নতুন শিল্পিদের প্রাধান্য দেবে।

    হাল্কা খুব শিঘ্রই রিলিজ হবে কোন নন-কনভেনশনাল থিয়েটারে এবং পরবর্তীতে ডিভিডি আকারে প্রকাশ পাবে।

    6473725_2171629_n

    আরো জানতে চোখ রাখুন এখানে -

    http://digiart-bd.com/forum/viewtopic.php?f=3&t=2

    Facebook Group : http://www.facebook.com/group.php?gid=90745925551&ref=ts


    keyword: 3d , animation , Flash game , dvd , bangladesh i animated , movie , sohel Afgani rana , Halka , DiGiART MULTIMEDIA PRODUCTION


    15 responses to “Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা”

    • আরে ফয়সাল ভাই আপনি দেখি ডোমেইন কিনে ফেলেছেন। দারুন । আর দারুন এই পোস্টটির জন্য। আমি ওনাদের সাইট থেকে এটার প্রতিক্ষায় ছিলাম। মনে হয় সাইটটা ছিল digiartmultimedia.tk

    • হে হে হ্যা অনেক দিনের ইচ্ছা ছিল নিজের একটা ডোমেইন নেবার অবশেষে নিয়ে ফেললাম ওয়ার্ডপ্রেস.কম এর কিছু লিমিটেশন থেকে মুক্ত হতেই নিজের সার্ভারে হোষ্ট করলাম।

      হ্যা তারা ডোমেইন চেঞ্জ করেছে

    • নিজস্ব ডোমেইন নেবার জন্য অভিনন্দন।
      আর ‘হাল্কা’র খবর দেয়ার জন্য ধন্যবাদ।

      (টেক্সট রঙ আর একটু উজ্জ্বল করা যায় নাকি? পড়ার জন্য মনিটের চোখ লাগিয়ে দেখতে হয়। আমরা তো ভাই ডেস্কটপে কাজ করি, ল্যাপটপে নয়।)

    • আচ্ছা চেষ্টা করবো ধন্যবাদ আসলে ডার্ক থিমের মধ্যে এর থেকে ভালো থিম আর পাইনি


    • মাহবুবুর রহমান

      আমার কোন কথা নেই…

    • Dark bhai, Ami jinish ta last post korar agai amk band korase. but ami jinish ta dekhate chayasilam ata ki kore kora jay. anyways bhul buzle amar ki korar.ai link akhane ami diyase ami ki bhave korsilam. ata dekhan ar then amak bhul buzan. ok.
      http://visualfxss.blogspot.com/2009/10/my-threat-compositing-history-on-grafa.html

    • I didn’t said u r wrong and i dont hav any idea abt compositing stuff. And about the “ban”. U didnt get banned for this. There are some reasons.

    • হাল্কার মুক্তির অপেক্ষায়।
      ধন্যবাদ আপনাকে।


    • হাসান

      ভাই সত্যি কথা কই আপনার গায়ের কালারের সাথে কিন্তু টেম্পলেটের কালারটা পুরা মিল্যা গেছে । কি কন ?

    • শুনেছি এ বছরের শেষ নাগাদ প্রোমো ট্রেইলার রিলিজ হবে তারপর আগামী বছরে ফিল্মটা রিলিজ হবে

    • হাসান he he রেইসিজম হইয়া যাইতাছেনা । just kidding কালার মিলছে বইলাই তো এটা বহাইছি


    • হাসান

      ভাই আমি কিন্তু শুধু মাত্র ফান করার জন্যই বলেছি, প্লিজ অন্য কোন কিছু মিন করবেন না । স ৬ দেখেছেন নাকি?

    • আরে নাহ আমিও ইর্য়াকী করছিলাম


    • হাসান

      স ৬ এর ব্যাপারটা?


     Leave a reply