জী হ্যাঁ আবারো এনিমেশন নিয়ে লিখা। আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ এত এনিমেশন নিয়ে লিখছি কেন? আসলে বাংলাদেশে ইদানিং এত দারুন সব এনিমেশনের কাজ হচ্ছে যে না লিখে পারলাম না। অন্তত এসকল গুণী নির্মাতাদের কে আপনাদের কাছে তুলে ধরার দ্বায়িত্ববোধ থেকেই এই লিখা।
বর্তমানে চলচিত্রে সিজি (কম্পিউটার গ্রাফিকস) বা এনিমেশনের ব্যবহার অহরহ। হলিউডের বেশীর ভাগ চলচিত্রে সিজি এর ব্যবহার আজকাল সাধারন বিষয় হয়ে দাড়িয়েছে। তবে যদি বলি বাংলাদেশী চলচিত্রে সিজি এর ব্যবহার শুরু হয়েছে তাহলে অবাক হবেন নিশ্চই।
হ্যাঁ ঠিক এমনই একটি কাজ করে দেখিয়েছে ” হাল্কা ” নামের স্বল্প দৈর্ঘের (৪৫ মিনিট) প্যারোডি চলচিত্রটি। নামটা চেনা চেনা লাগছে তাইনা। হলিউড ফিল্ম হাল্কের মতই এবার বাংলাদেশেই তৈরী হল হাল্ক তবে নামটা হচ্ছে ” হাল্কা “
Read the rest of this entry »







